ডিমলায় নবম শ্রেণীর ছাত্রীকে ভুট্টাক্ষেতে আটক রেখে গণধর্ষন

2026-04-07 22:18:28

হাবিবুল হাসান হাবিব,ডিমলা(নীলফামারী):

নীলফামারীর ডিমলায় ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ৫ ঘন্টা আটক রেখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ জনকে আসামী করে ডিমলা থানায় মামলা হয়েছে। গণধর্ষনের শিকার হওয়া ঐ ভুক্তভোগী নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিনের তালতলা সরকার পাড়া গ্রামের জাহিদুল ইসলামের কন্যা ও ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণীর ছাত্রী আক্তার (১৫) (ছদ্মনাম)। এ ঘটনায় ডিমলা থানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষে গত আজ সোমবার ৬ (এপ্রিল) ভিকটিমের নানী সেরিনা বেগম বাদী হয়ে অভিযুক্ত ওই দুই যুবকের বিরুদ্ধে ডিমলা থানা একটি গণধর্ষণের মামলা দায়ের করেছেন।  ডিমলা থানার মামলা নং- ০৫।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত দুই ব্যক্তি একই গ্রামের শাবা হোটেলের মালিক রবিউল ইসলাম শুকারুর ছেলে কাজল রানা( ২১) ও  বরকত আলীর ছেলে মুন্না ইসলাম মান্নান (২৪)।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ মামলার তদন্তকারী কর্মকর্তা আমি নিজেই। ভিকটিমের জবানবন্দী ও ডাক্তারি পরীক্ষা করার জন্য ভিকটিমকে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করি অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হব।