নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং রাজ: ৩৪৪৬)জমকালো আয়োজনে শুভ উদ্ভোধন হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় শহরের কালিতলা বাস টার্মিনাল চত্বরে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো:নুর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী।এ সময় অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন জেলা জর্জ কোর্টের জিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যডভোকেট আবু মো: সোয়েম।
আলোচনা সভা শুরুতে জেলা,উপজেলা শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন জেলা পরিষদের প্রশাসক এ্যডভোকেট মিজানুর রহমান চৌধুরী এবং জেলা জর্জ কোর্টের জিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু মো: সোয়েম। এসম
উপস্থিত সভায় বক্তরা বলেন,দীর্ঘ ৪৮ বছর পর নীলফামারীতে শ্রমিক ইউনিয়ন উদ্ভোধন হওয়ায় কৃতজ্ঞতা স্বীকার করেন প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন মহলকে। দেশের উন্নয়নের মূল ধারায় যোগাযোগ ব্যবস্থা। যে দেশে যোগাযোগ ব্যবস্থা যত বেশি ভালো সে দেশ তত বেশি উন্নত। তবে কিছু সিন্ডিকেটের কারনে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থাটা বিঘ্ন সৃষ্টি করে।এই সিন্ডিকেট দূর করতে প্রশাসন ও জনগণকে সচেতন থাকতে হবে।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শাহাজান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান, সহসভাপতি মজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্শেদ আযম, শ্রমিকনেতা বজলার রহমান,জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর সহ জেলা উপজেলা ও ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী।আলোচনা সভায় বক্তরা শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন শ্রমিকদের সুখ দু:খের সাথী হয়ে থাকতে হবে।কোন রকম বৈষম্য করা যাবে না।সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান বক্তরা। আলোচনা সভা শেষে শ্রমিকরা আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।