কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সভাপতি ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা সুলতানা মিলু, সাবেক প্রধান শিক্ষক প্রতিমা চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। ক্ষুদে শিক্ষার্থী থেকে অভিভাবক পর্যন্ত সব বয়সীদের জন্য ছিলো বিভিন্ন ইভেন্ট। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।