ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জীবনমান উন্নয়নে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ১৫৮ পরিবারের মাঝে গবাদি পশু ছাগলের খাদ্য ও গৃহ নির্মাণ উপকরণ পরিবারের ২২জন শিক্ষার্থী ও ২২ টি অসহায় পরিবারকে নগদ ২ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণের করেন সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি), মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,ঘোড়াঘাট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মাসুদ রানাসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।