বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি' আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

2026-04-16 04:08:30

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ রংপুর:

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। গত (১৪ এপ্রিল) দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরের দল হাসপাতালের স্টোররুমের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এমন ঘটনা ঘটেছে। রাতের বেলায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় চোরেরা সহজেই এই চুরি সংঘটিত করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী হুমায়ুন কবির বলেন, গতকাল রাত তিনটার দিকে আমি বাসায় যাই। সম্ভবত ভোরবেলা চুরি হয়েছে। দুইজন নৈশ  প্রহরী থাকার কথা থাকলেও আমি একাই চার বছর ধরে ডিউটি করে আসছি। দুইজন থাকলে চুরি হয় না।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুল আরেফিন জানায়, সকালে দায়িত্বে এসে কর্মচারীরা দরজার খুলে দেখতে পায় স্টোররুম চুরি হয়েছে। পরে দ্রুত থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।

তিনি আরো জানান, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সটি কয়েকদিনের মধ্যেই তিনবার চুরি হলো পুলিশের কোন ভূমিকা নেই। এখন পর্যন্ত কোন চোরকে গ্রেফতার করতে পারেনি। গতকাল রাতে ১০ স্টেথোস্কোপ, ২টি পানির মোটর চুরি হয়েছে। এছাড়াও কয়েকদিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সের টিউবওয়েল, পানির পাইপ ও ওটি রুমের কিছু মালামাল চুরি হয়েছে। এখন পর্যন্ত পুলিশ চুরি যাওয়া মাল উদ্ধার করতে পারেনি। এটা খুব দুঃখজন।

রংপুর সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা জানান, চুরির বিষয় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া। হবে।