গঙ্গাচড়ায় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

2026-04-19 05:23:15

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণকরেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিকেল ৪টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এরপর সেখানে  তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাঁর নিজ গ্রাম চর বাগডহরায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।