ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

2026-04-25 20:17:27

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাটঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্রি-ধান ৮৮ জাতের ধান কর্তন এবং পতিত জমিতে তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, এমপি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ওসমানপুর হিলিমোড় এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট, দিনাজপুর আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তন এবং তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জাহিদ হোসেন বলেন,

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, পৌরসভা ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেবেকা সুলতানা, কৃষক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।