নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাশেদুল ইসলাম(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে (২৫এপ্রিল) সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ওই এলাকার বুলবুল ইসলামের ছেলে পেশায় তিনি বাসচালক ছিলেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তিনি।
ঘটনার সময় রেললাইনের উপরে দাড়িয়ে ছিলেন রাশেদুল।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।