বিরামপুরে ল্যাম্বের প্রকল্প অবহিত করণ সভা

2026-04-28 21:46:39

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব পরিচালিত এসএওয়াই-এসআরএইচআর প্রকল্প সম্পর্কে মঙ্গলবার (২৮ এপ্রিল) অবহিত করণ সভা করা হয়েছে।

বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি ডা. আশরাফী আহমদ। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালক মোজাম্মেল হক, দিনাজপুরের সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, দিনাজপুরের প:প: উপ-পরিচালক এটিএম নজমুল হুদা, ল্যাম্ব পার্বতীপুরের নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রন, ওয়াল্ড রিনিউ বাংলাদেশের প্রজেক্ট লিড ফ্রান্সিস মণ্ডল, দিনাজপুরের সহকারী প:প: পরিচালক জাকিরুল ইসলাম, সহকারী পরিচালক ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন ডা. রেজাউল করিম, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, উপজেলা প:প: কর্মকর্তা তাহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরশেদ মানিক  প্রমূখ।