ভূরুঙ্গামারীতে বাসায় ঢুকে লুটপাট ও অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষতি

2026-04-28 21:32:49

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্ভাব্য ইউ’পি চেয়ারম্যান প্রার্থীর বাসায় ঢুকে লুটপাট ও অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।

অভিযোগে প্রকাশ , চায়না প্রবাসী ডাঃ রোকনুজ্জামান কিরণ ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রবাস জীবন কাটানোর পর জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় গ্রামে একটি ডু প্লেক ্র বাসা তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত ২৪ এপ্রিল থেকে ব্যক্তিগত কাজে সপরিবারে রংপুরে ২৭ এপ্রিল পর্যন্ত অবস্থান করেন। তাদের বাসার কেয়ার টেকার আলেপ উদ্দিন পরের দিন সোমবার সকালে ধান মাড়াই করার জন্য মেশিনসহ আঙ্গিনায় অবস্থান করে দেখতে পান দরজার তালা ভাঙ্গা ও ভিতর থেকে লক দেয়া এবং শয়ন কক্ষের জানালা দিয়ে ধৌয়া নির্গত হচ্ছে তাৎক্ষনিক মোবাইল ফোনে জানান এবং উপস্থিত স্থানীয়রা দরজা ভেঙ্গে দেখেন সব পুরে ভস্মিভূত।

ওই বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন বলেন, রাত বারোটা দিকে আমি ওই বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যাই। সকাল দশটার দিকে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা আগুন লাগার বিষয়টি টের পায়। তখনও ঘরের ভিতরে আসবাপত্রে আগুন জ্বলতে ছিল। জানালার গ্লাস এলাকাবাসীর সহযোগিতা ভেঙে আগুন নেভানো হয়।

ডা. রোকনুজ্জামান কিরন বলেন, রোববার বাড়িতে কেউ ছিলনা। পারিবারিক কাজে আমরা সবাই রংপুরে ছিলাম। রাতে দুষ্কৃতকারীরা বাড়ি থেকে মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এছাড়া দুষ্কৃতকারীদের লাগিয়ে দেয়া আগুনে বাড়ির বিভিন্ন আসবাবপত্র মালামাল, দলিলপত্র ও দেশি-বিদেশি ডকুমেন্ট পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, আগুন লাগানোর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তথ্য প্রমানের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।