হঠাৎ বৃষ্টির কারনে হিলিতে বোরো ধান পানিতে পড়ে গেছে, ক্ষতির আশংঙ্খা কৃষকের

2026-04-29 16:56:54

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে গত তিনদিনের বৃষ্টি এবং ঝড়ের কারনে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। হিলির বিভিন্ন মাঠে ধানের গাছ হেলে পড়ে গেছে। এতে করে বৃষ্টির পানিতে ধানের শীষ ডুবে গেছে। ফলে ধানের কাঙ্খিত ফলন হবে না বলছেন কৃষকরা।

হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কথা হয় কয়েকজন কৃষকের সাথে, তারা জানান, নিচু এলাকার জমিগুলোতে পানি বেশি জলাবন্ধতার সৃষ্টি করেছে। এতে করে অনেক ধান পানির নিচে আছে। আর কিছু দিন পরেই ধান কাটা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির পানির কারনে দেরি হবে। এতে করে কৃষকের অনেক লোকশান গুনতে হবে। সেই সাথে বড় ধরেনের ক্ষতির শঙ্খা করছেন তারা।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষি অফিস থেকে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা যেন মাঠের পানি নামার ব্যবস্থা করে দেন। সেই সাথে হেলে পড়া ধানের গাছগুলো বেঁধে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে এবং যে সব এলাকায় ধান পেকে গেছে সেগুলো দ্রুত কাটার জন্যও বলা হচ্ছে। চলতি মৌসুমে হাকিমপুর হিলি উপজেলায় ৭ হাজার ৬২৬ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।