বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে আনুমানিক ১০ টা ৩০ মিনিটে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট এলাকার গাছুয়াপাড়া গ্রামের রাস্তা থেকে তাদের আটক করে তল্লাশি করে পুলিশ পরে তাদের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশের একটি দল।বিশেষ অভিযানে এসআই নুর আলমের নেতৃত্বে ছিলেন এএসআই মুক্তার আলী, এএসআই শাহিন আলম,এএসআই আশরাফুল ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার কুতুবপুর ইউনিয়নের গাছুয়াপাড়া গ্রামের আক্তারুল জামানের ছেলে মুরাদ হোসেন (২৩) ও নাগেরহাট ডাঙ্গলপাড়া গ্রামের নুর আলমের ছেলে আরিফ বাবু (১৭)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে বলে জানান বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।