পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
পীরগঞ্জে অজানা এক ব্যাক্তিকে সাধারণ সম্পাদক বানিয়ে সরকারি অনুদান চেয়ে আবেদনের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ 'এসো গড়ি যুব ক্লাব' নামে একটি ক্লাব রয়েছে। সেই ক্লাবের সভাপতি জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত আবু তালেব এর ছেলে মাহামুদ হাসান সেতু এবং একই গ্রামের আবুল কালামের ছেলে উজ্জ্বল মিয়া সাধারণ সম্পাদক হিসাবে কাগজ কলমে নাম বসিয়ে সরকারি দপ্তরে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় মুখরিত হয়েছে।
অভিযোগকারি উজ্জ্বল মিয়া জানান, উক্ত ক্লাবটি মাহামুদ হাসান সেতু পারিবারিক একটি ক্লাব তৈরি করেছে। সেই ক্লাবে শুধুমাত্র তার পরিবারের লোকজন রয়েছে। সরকারি অনুদান নিতে যেকোনো মানুষের নাম ব্যবহার করে থাকেন তিনি। কারন একই নামে সারাবছর সরকার অনুদান দেবে না। তাছাড়া এবারে আমাকে সাধারণ সম্পাদক দেখিয়ে আবেদন করা হয়েছে অথচ আমি অই ক্লাবের কেউ নই। বিষয়টি টের পেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে ক্লাবের সভাপতি মাহামুদ হাসান সেতু কে ফোনেও যোগাযোগ করেও পাওয়া যায়নি।