বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা আম্বিয়ার মোড় এলাকায় প্রকাশ্যে দিবালোকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যার মামলার এজাহারভুক্ত আসামি গোপাল ব্যানার্জি(৩১) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাতে নওগাঁ সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার। গ্রেপ্তারকৃত গোপাল ব্যানার্জি বদরগঞ্জ পৌরশহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। গোপাল ব্যানার্জি বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আরিফুল হত্যা মামলার পলাতক আসামি গোপাল ব্যানার্জি নওগাঁ সদর এলাকায় অবস্থান করছিলো তথ্য প্রযুক্তির সাহায্যে র্যাব-৫ ও পুলিশ গতকাল রাতে গ্রেফতার করে। তাকে গ্রেপ্তারের পর র্যাব-৫ পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বদরগঞ্জ থানায় হস্তান্তর করে।
মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৫ মে সকালে রংপুর আদালতে একটি হত্যা মামলায় ফিরোজ শাহ্ ওরফে মার্ডার ফিরোজ গ্যাংয়ের এবং পাঠানপাড়া এলাকার মমিনুল গ্রুপের সদস্যরা অপর মামলায় হাজিরা দিতে যান। আদালত চত্বরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। ফিরোজের নেতৃত্বে মমিনুল গ্রুপের ওপর মমিনুল সহ কয়েকজনের উপর হামলা চালান।পরে ঘটনাস্থলে সাময়িকভাবে মীমাংসা করা হয়।আদালত থেকে ফেরার পর বদরগঞ্জে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে খুঁজতে থাকে। আম্বিয়ার মোড় নামক এলাকায় থাকা ভ্যানচালক আরিফুলকে একাই পেয়ে ফিরোজ গ্রুপের সদস্যরা ভ্যানচালক আরিফুলকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরের স্থানীয় লোকজন জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগ চিকিৎসক ডাঃ যাদোন্দ্রো নাথ মৃত ঘোষণা করেন। ঘটনার রাতেই নিহত আরিফুল ইসলামের পিতা রেজাউল ইসলাম বাদী হয়ে ২১ জনের না উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় ঘটনা রাতেই জামাল বাদশা (২৪), সোহাগ বাবু (১৯), সোহেল রানা (২৮) নামের তিনজন আটক হল বাকি আসামীরা পলাতক ছিল। গতকাল দিবাগত রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে নওগাঁ সদর এলাকায় র্যাব-৫ ও পুলিশ পলাতক আসামি গোপাল ব্যানার্জিকে গ্রেফতার করে।