রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ, অর্থ ও উপহার বিতরণ

2026-05-13 20:34:12
news-picture

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম):  

কুড়িগ্রামের রাজারহাটে শিশু নিকেতন রাজারহাটের উদ্যোগে ২০২৫ সালের কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, অর্থ ও উপহার বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আবুল হোসেন সরকার, সহকারী অধ্যাপক এরশাদুন্নবী এবং মোঃ আব্দুল হামিদ বসুনিয়া প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ২০২৫ সালের কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে সনদপত্র, নগদ অর্থ ও উপহার তুলে দেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “শৃঙ্খলা, পরিশ্রম ও গোবিন্দগঞ্জের সরদার হাট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষকের পরলোক গমন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সরদারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক রণজিৎ চন্দ্র সরদার(৫৫) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন।

মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে নিজ বাড়িতে তিনি হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে সাথে সাথে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি পরলোক গমন করেন। রণজিৎ সরদার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের ভিটা শাখইল গ্রামের মৃত জোতিষ চন্দ্র সরদারের দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই ভাই ও দুই বোনসহ অসংখ্য বন্ধুবান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই গ্রামের শশ্মানে তার শেষ কৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ এলাকার সর্বস্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন। এ দিকে, প্রধান শিক্ষক রণজিৎ  চন্দ্র সরদারের মৃত্যুতে ওই এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নৈতিক মূল্যবোধই একজন শিক্ষার্থীকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে।”

উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষায় শিশু নিকেতন রাজারহাট থেকে মোট ৫৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।