কাউনিয়ায় নিখোঁজের পরদিন নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার

2026-05-20 10:23:31
news-picture

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় তিস্তার ক্যানেল থেকে আব্দুস সালাম (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। মঙ্গলবার (১৯ মে) উপজেলার হরিশ্বর এলাকায় তিস্তা নদীর ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরআগে সোমবার তিস্তার ক্যানেল নিখোঁজ হন তিনি।

নিহত আব্দুস সালাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে। এ ব্যাপারে মঙ্গলবার কাউনিয়া থানায় অপমৃতু মামলা রুজু করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, সোমবার সাড়ে তিনটার দিকে ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে গোসল করতে তিস্তা নদীতে যান। দীর্ঘ সময়ে বাড়ী ফিরে না আসলে স্বজনরা খোঁজাখুজির পর তিস্তা নদীর ক্যানেলের ধারে ওই ব্যক্তির ব্যবহৃত গামছা ও লুঙ্গি দেখতে পায়। স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুজির পরও তার সন্ধান পায় না। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরিদল তিস্তা নদী ক্যানেল অভিযান চালিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহতের স্বজনদের ভাষ্য ওই ব্যক্তি বয়সের ভারে নুয্য হয়ে পরায় নদীতে গোসলে নেমে পানির স্রোতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, নিহতের স্বজনদের  আবেদনের প্রেক্ষিতে অপমৃতু মামলা রুজু করা হয়েছে।