নীলফামারীতে ভূমিসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

2026-05-21 03:11:29
news-picture

নীলফামারী প্রতিনিধিঃ ‌‌

ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা ২০২৬' কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে ভূমিসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। সেমিনারে আরও বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।সেমিনারে জানানো হয়, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে ভবিষ্যতে ভূমিসেবা হবে পেপারলেস ও ডিজিটাল। এতে সময় ও ব্যয় সাশ্রয়, দালাল নির্ভরতা হ্রাস, জবাবদিহিতা নিশ্চিতকরণ, ক্যাশলেস লেনদেন, রেকর্ড হালনাগাদ ও শতভাগ অনলাইন পেমেন্ট নিশ্চিত করা সম্ভব হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ভূমিসংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা পেতে ১৬১২২ (টোলফ্রি) নম্বরে যোগাযোগ করা যাবে। তিনি আরও বলেন, সরকার শতভাগ কাগজবিহীন ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।