রংপুরে প্রচন্ড ঝড়ে গাছ পড়ে গেলেও দেখার কেউ নেই, গাছ সারানোর দাবি এলাকাবাসীর

2026-05-21 01:28:02
news-picture

নিজস্ব প্রতিবেদক:

গত ১৭ই মে রাতের প্রচন্ড ঝড়ে রংপুর মহানগরীর মেট্রোপলিটন কোতোয়ালী থানাধীন ১৯ নং ওয়ার্ডের নীলকন্ঠ সোটাপীর মাজারে থাকা একটি বড় জাম গাছ ও একটি খেজুর গাছ রাস্তার মধ্যে উপরে পড়ে যায়। পরে গভীর রাতে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ জানতে পেরে সেখানে এসে গাছের ডালপালা কেটে বিদ্যুৎ স্বাভাবিক করে ও পরদিন সকালে বাকি কাজ সম্পূর্ণ করলেও পরে থাকা গাছ সড়ানোর কেউ নেই।

৩ দিন পার হলেও গাছ না সারানোতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, জাম গাছটি গত ১৭ তারিখের প্রচন্ড ঝড়ে উপরে পরে এরপর ৩ দিন পার হলেও গাছটি সরানো হচ্ছে না, এতে করে জন সাধারনকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাই জনস্বার্থে গাছটি সরানোর জোর দাবি করেন তারা।

এলাকাবাসী আনোয়ার হোসেন বলেন, সরকারি যায়গায় গাছ ২টি ছিলো ১টি বড় জাম গাছ ও ১টি খেজুঁর গাছ যা গত ১৭ মে’র রাতের ঝড়ে উপরে পরে এরপর ৩দিন পার হলেও গাছটি সাড়ানো হয় নি। তাই অনুরোধ করছি অল্প সময়ের মধ্যে যেনো গাছটি সড়ানো হয়।