পীরগঞ্জে নারীর ক্ষমতায়ন বিষয়ক সমন্বয় সভা

2026-05-21 01:26:30
news-picture

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

"যাদের কিছু নাই-যাদের কেউ নাই, তাদের সাথে আমরা"এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে নারীর ক্ষমতায়ন ও ভূমি বন্দোবস্ত আইন সংস্কার বিষয়ক ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)সহযোগিতা জননারী ঐক্য পরিষদের রাণীশংকৈল-পীরগঞ্জ সংসদীয় এলাকার আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে এই সভা হয়। 

এসময় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, জন সংগঠনে ঐক্য পরিষদের সভাপ্রধান গজেন্দ্র নাথ রায়, সিডিএ আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ কুমার রায়, গ্রাম সহায়ক মমতা ঘোষ, ডালিম হেসেন, সুচরিতা রানী ও মুন্নি বেগম প্রমুখ। সভায় নারীর ক্ষমতায়ন ও নারীর ভূমি অধিকার নিশ্চিত করতে খাসজমি বন্দোবস্ত নীতিমালায় সক্ষম পুত্র সন্তান থাকায় শব্দটি অবিলম্বে বাতিল চেয়ে বিশদ আলোচনা করেন।