বিরলে অনুপুষ্টি জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষ প্রদর্শনী আলোচনা ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

2026-05-21 01:29:56
news-picture

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

অনুপুষ্টি জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষ প্রদর্শনী আলোচনা ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বিরলের ঢেলপীরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার প্রদীপ রায়। ফিল্ড সুপারভাইজার মোঃ আনিসুর রহমান এর  সঞ্চালনায় আলোচনা শেষে ৫ জন উপকারভোগীর মাঝে আগামী বছরের বোরো মৌসুমের জন্য ৫ কেজি  করে মোট -২৫ কেজি ব্রি-১০০ জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।