কাউনিয়ায় গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার

2026-05-23 18:49:23
news-picture

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী বাসে গাঁজা পরিবহন সময় এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৩ মে) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতার ওবায়দুল হক ওবায়ের (৩১), ঢাকা কদমতলীর রায়েরবাগ মোজাহিদ নগর বালুরমাঠ এলাকার  আহম্মদ উল্লাহ ছেলে।

কাউনিয়া থানার এসআই মনিবুর  রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার সদর বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ বক্সের সামনে তিনি সহ সঙ্গিও ফোর্স রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয়। রাত সোয়া নয়টার দিকে ভুরুঙ্গামারী-ঢাকাগামী সাবিত পরিবহনে যাত্রীবোঝাই বাসে তল্লাশী চালিয়ে দুই পায়ে টেপ দিয়ে পেচানো ৫০০ গ্রাম গাঁজাসহ এক যাত্রীকে আটক করা হয়।

কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকর্তা বলেন, মাদক আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার তাকে মামলা গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।