পলাশবাড়ী কালিবাড়ী হাট- বাজারের চালান বই জালিয়াতির অভিযোগে ৩ জন পুলিশ হেফাজতে

2026-05-24 18:42:24
news-picture

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কালিবাড়ী হাট-বাজারের আওতাধীন গরু হাটের চালান বই জালিয়াতির অভিযোগে ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) দিনগত রাতে তাদের কাছে চালান ৭/৮টি পাতা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের শহরের কলেজ রোডস্থ হোপ স্কুলের পাশের একটি কম্পিউটারের দোকান থেকে চালানপত্র গুলো তৈরীর কথা তাদের একজন স্বীকার করেছে।

তিনি আরো জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাট ইজারাদার আব্দুল মোত্তালিব সরকার বকুর বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে চালান বই জালিয়াতির সঙ্গে জড়িত। তাদের এ দুর্ণীতির কারণে তিনি ব্যবসায়িকভাবে ক্ষতির শিকার হয়ে আসছেন। আজ গরু হাটি থেকে নকল চালানসহ হাতে নাতে তাদের আটক করা হয়।