হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে তারাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভুমি নাহিয়ান মুনসীফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, নাটোর জোহা সরকারি কলেজের প্রভাষক আরিফ মাহমুদ সরকার, লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক আসাদুল ইসলাম, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান মো. শামসুল হক, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। এছাড়া সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যগণ বক্তব্য রাখেন। পরে গুণীজন ও কৃর্তি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অতিতিবৃন্দ।