ফুলবাড়ীতে যুবকের লাশ উদ্ধার

2026-06-10 20:21:39
news-picture

আঞ্চলিক প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মামীর বাড়ীতে বেড়াতে এসে আবু বকর সিদ্দিক নামের এক যুবক ধরনায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার আজোয়াটারীর ব্যাপারীটারী গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাগেশ^রী উপজেলার কুঠি বাগডাঙ্গা গ্রামের মৃত শমসের আলীর ছেলে আবুবকর সিদ্দিক বুধবার সকালে উপজেলার আজোয়াটারী ব্যাপারীটারী গ্রামে তার মামী জনৈক জোবেদা বেগমের বাড়ীতে বেড়াতে আসেন। এবং মামীসহ অনেকের সঙ্গে কুশল বিনিময়ও করেন। এক পর্যায়ে মামী তাদের পোষা হাঁস নিয়ে মাঠের পানিতে দিতে গেলে বাড়ীতে এসে খোঁজাখুজির পর দেখতে পান ঘরের ধরনায় ভাগ্নে ঝুলতেছে। পরে তার আত্ম-চিৎকারে এলাকার লোকজন এসে ঝুলত্ত লাশ দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।