নিজস্ব প্রতিবেদক:
বিশ্বকাপ ফুটবল-২০২৬ কে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এরশাদ নগর (চিনিয়া পাড়া) যুব সমাজের যুবকদের অনুরোধে ২৮ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ৩২ ইঞ্চি এন্ড্রুয়েড টিভি উপহার স্বরুপ বিতরণ করা হয়।
২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিনের সার্বিক সহযোগিতায় বুধবার (১০ জুন) রাতে এরশাদ নগরে অবস্থিত ওয়ার্ড কার্যালয়ে এরশাদ নগর (চিনিয়া পাড়া) যুব সমাজের যুবকদের মাঝে উক্ত টিভি বিতরণ করা হয়।
টিভি বিতরণকালে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছার রহমান, সিনিয়র সহ সভাপতি ফরহাদ হোসেন, সহ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সহ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মিয়া, প্রচার সম্পাদক কচিম উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য ফজলুল হক, শ্রী সন্তোস রায়, সামাদ, সালাম, নুরুল হুদাসহ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদুল ইসলাম সাকু।
এ সময় টিভি গ্রহণ করেন যুব সমাজের পক্ষে মিঠু চন্দ্র রায়, আফতাবসহ অর্ধশতাধীক যুবক।
বিতরণ শেষে মমিনুল ইসলাম মমিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুব সমাজের অনুরোধে আমরা ৩২ ইঞ্চি টিভি উপহার স্বরুপ বিতরণ করলাম। আমরা চাই সমাজ থেকে মাদক উঠে যাক। আমাদের সমাজকে মাদকমুক্ত করতে আমাদের সর্বপ্রকার কার্যক্রম অব্যহত থাকবে।