বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর মহাসড়কের উপর অজ্ঞাত পিকআপের ধাক্কায় বৃহস্পতিবার (১১ জুন) ভোর বেলায়, বেলাল হোসেন (৫৬) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে। তিনি পলিপ্রয়াগপুর (টাটকপুর নয়াপাড়া) গ্রামের জলিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসেন ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় অজ্ঞাত পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসত মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।