সাংবাদিক কন্যা সিদরাতুল মুনতাহার কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

2026-06-25 23:02:38
news-picture

নিজস্ব প্রতিবেদক:                                                                               

মাত্র ২৬ বছর বয়সে দুটো কিডনির কর্মক্ষমতা নষ্ট হওয়ায় ডায়ালাইসিস করে জীবন অতিবাহিত করছে ফ্যাশন ডিজাইনার সিদরাতুল মুনতাহা ।রংপুরে গঠন করা হয়েছে ”সিদরাতুল মুনতাহা চিকিৎসা তহবিল”। রংপুর মহানগরীর শিরিনপার্ক পান্ডার দীঘি এলাকার বাসিন্দা সাংবাদিক মো: সুজা উদ্দীন সরকার সুয়েজ এবং সাংবাদিক মোছা: নিলুফা ইয়াসমিন এর একমাত্র কন্যা সিদরাতুল মুনতাহার কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। দীর্ঘ ৮ বছর  চিকিৎসা অব্যাহত রেখে এখন সর্বশান্ত এই মধ্যবিত্ত পরিবার।  রংপুর মেডিকেল কলেজ হসপিটাল এর  কিডনি স্পেশালিষ্ট ডা: সুশান্ত কুমার বর্মন এবং ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজ এন্ড ইউরোলজি  (সিকেডি) এর কিডনি স্পেশালিষ্ট  প্রফেসর ডা: মো: কামরুল ইসলাম এর চিকিৎসাধীন সিদরাতুল মুনতাহার জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। মেয়েকে বাঁচাতে পিতা সুয়েজ নিজের একটি কিডনি দিতে প্রস্তুত থাকলেও সাংবাদিকতা পেশায় স্বল্প আয়ের মানুষ হিসেবে দেশের বাইরে চিকিৎসা ব্যয় নিয়ে অন্ধকার নেমে এসেছে  ঐপরিবারে। সমাজ , দেশ ও দেশের বাইরে মানবিক, সচ্ছল এবং বিত্তশালী মানুষকে  ”সিদরাতুল মুনতাহা চিকিৎসা তহবিল” হিসাব নং সঞ্চয়ী ৪৪৯৯০১০০১২৭৬১ রূপালী ব্যাংক পি এলসি, রাউটিং নম্বর ১৮৫৮৫০৮৫৪  ডিসির মোড় মহিলা শাখা রংপুর এই ঠিকানায় আর্থিক ও সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার পরিবার।