গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃক্ষ রোপন কর্মসূচি"ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" বাস্তবায়ন উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। ২৯ জুন সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা। এসময় গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয়ের হল রুমে শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভিডিও কনফারেন্সে মাধ্যমে "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।