রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

2026-06-30 23:09:38
news-picture

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুর উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বৃক্ষরোপণকালে রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুনতাসীর মামুন মুন্না, সাবেক ছাত্রনেতা সাকলায়েন চৌধুরী শহীদ এবং রংপুর মহানগরীর ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হালিয়ার রহমান নাটু। এছাড়াও রংপুর জেলা ছাত্রদলের ছাত্রনেতা হাবিব মিয়াসহ স্থানীয় দলীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।উদ্বোধনকালে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।