বাবা-দাদা-নাতির মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে এমপি রায়হান সিরাজী

2026-07-04 23:28:30
news-picture

নিজস্ব প্রতিবেদক:

গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।

শনিবার (৪ জুলাই) নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি এই দুঃসময়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ জুলাই) গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হন। নিহতরা হলেন পশ্চিম মান্দ্রাইন (চেংমারী) এলাকার প্রশান্ত চন্দ্র সরকার, তার বাবা নির্মল চন্দ্র সরকার এবং ছেলে বন্ধন চন্দ্র সরকার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নায়েবুজ্জামানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এমপির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।