প্রহলাদ মন্ডল সৈকত,রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামে আগামীকাল বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকাল ৩ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম-রাজারহাট সীমানার পাশে টগরাইহাট হাই স্কুল মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পাটির এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এসময় উপস্থিত থাকবেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পাটির এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মোজাহিদ। এছাড়াও উপস্থিত থাকবেন জেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ উজ্বল, সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম, এনসিপির জেলা আহবায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া প্রমূখ। কৃষক সমাবেশেকে ঘিরে কুড়িগ্রাম জেলার এনসিপির নেতা কর্মীর উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কুড়িগ্রাম জেলা নাগরিক পাটির এনসিপির আহবায়ক মুকুল মিয়া বলেন, কৃষক সমাবেশে উপস্থিত থাকবেন জুলাই বিপ্লবের মহানায়ক, স্বৈরাচার পতনের এক দফার ঘোষক - বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কৃষকের শক্তি জাতীয় মুক্তি এই স্লোগানকে নামনে রেখে কৃষক সমাবেশে অনুষ্ঠিত হবে।
জেলার নেতাকর্মীরা মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আশা করছি ৫ থেকে ৬ হাজার মানুষের সমাগম হতে পারে বলে আশা করছি।