নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

2026-07-18 23:55:10
news-picture

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া দোলার পাড় নামক স্থান থেকে কমল চন্দ্র  রায় (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে ওই এলাকার একটি আদা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।

নিহত কমল চন্দ্র কচুকাটা বন্দরপাড়া গ্রামের বীরেণ চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত কমল চন্দ্র শুক্রবার রাত ১০টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে স্থানীয় লোকজন আদা ক্ষেতের নালায় তার মরদেহ পরে থাকতে দেখে তাদের খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহটি মাটিতে উপুড় হয়ে শোয়া ছিল। নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছিল। তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।