নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাত ৮টায় কোলকোন্দ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান বেঞ্জু। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল আহমেদ।
সভায় বক্তব্য দেন কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, কোলকোন্দ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী বেলালসহ ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিকল্প নেই। তারা সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নেতারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।