পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
নিহতারা হলেন উপজেলার কুশারিগাঁও গ্রামের মৃত মোহনের স্ত্রী শান্তী রানী (৫০) ও একই গ্রামের বিহারু ছেলে সুইরাম রায় (৬৫)। আপদিকে আহত হয়েছেন সালন চন্দ্র ও টেপরা রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রানী দীর্ঘদিন ধরে বাড়ির পাশে দোকান করছিল রবিবার দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ২ জন মারা যান। একই সঙ্গে বজ্রপাতের প্রচণ্ড আঘাতে আরও ২ জন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ওপর দুজনের অবস্থা আশঙ্কাজনকহলে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।