হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ মান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ্ মো. রেদওয়ানুর রহমান, সফিকুল ইসলাম রাজা ও রানা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ হযরত বেল্লাল, দপ্তর সম্পাদক শামীম পারভেজ, সাহিত্য সম্পাদক আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রুবেল মিয়া প্রমূখ।
সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান মুকুল। আলোচনা শেষে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সুন্দরগঞ্জে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।