আব্দুল্লাহ আল আমিনঃ
বিআরটিএ রংপুর জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকুলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। এতে রংপুর জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে ১ কোটি ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
সোমবার (৩ আগষ্ট) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিল। জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে চেক হস্তান্তর অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিআটিএ রংপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকার।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাক্তির পরিবার পাবে ৫ লাখ টাকা, গুরুতর আহত (স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না) পরিবার পাবে ৩ লাখ টাকা, গুরুতর আহত পরিবার পাবে ১ লাখ টাকা। এ পর্যায়ে রংপুরে নিহতের পরিবার ১৭ টি, গুরুতর আহত (স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না) পরিবার-০৫টি ও গুরুতর আহত পরিবার-৩ টি পরিবারসহ মোট ২৫ টি পরিবারের মাঝে ১ কোটি ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুরের কর্মকর্তা-কর্মচারি, সড়ক দুর্ঘটনায় আহত/নিহতদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রংপুরে ২০২৩ সাল হতে ২০২৬ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত/নিহত ১৯৫ টি পরিবারের মাঝে ৮ কোটি ৩৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।