আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় স্বর্ণ কাতান শাড়িসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
লালমনিরহাট ১৫ বিজিবি সুত্রে জানাগেছে, উপজেলার কাশিপুর, গোড়কমন্ডল এবং অনন্তপুর বিওপির বিজিবির সদস্যরা পৃথক ০৩টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ীসহ গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ করেছে।
যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৪ লাখ টাকা।
জব্দ তালিকায় রয়েছে, ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী ১৩২ পিস, মাদক ইস্কাপ সিরাপ ১১৭ বোতব ও গাঁজা সাড়ে ২১ কেজি। সোমবার রাতে ও ভোরে বিজিবির অভিযানের সময় চোরাকারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে জব্দকৃত ভারতীয় মালামাল গুলো ফেলিয়া ভারতে চলে যায়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম
পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।