শেখ হাসিনার যদি সাহস থাকে তাহলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন-ডাঃ এজেডএম জাহিদ হোসেন

2026-08-09 22:58:58
news-picture

হিলি প্রতিনিধি:

সমাজকল্যানমন্ত্রী ডা.এজেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ৫ই আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থান দিবসে ভারতে পলায়নকৃত স্বৈরাচার সরকার তাদের সহযোগিতায় যে ধরণের উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা করারযে উস্কানি দিচ্ছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এই দেশের মানুষ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের কারনে স্বৈরাচার বাধ্য হয়ে পালিয়েছে। দেশ থেকে পালিয়ে উনি এখন যে অবস্থায় আছে আমরা আশা করব ওনার যদি সাহস থাকে তাহলে সে দেশে এসে আইনের মুখোমুখি হোন।

তিনি আরোও বলেন, আইনে যদি উনি খালাস পেয়ে যান খুবই ভালো কথা, কিন্তু তাকে আইন আদালতের মুখোমুখি হয়ে বিচারের সম্মুখীন হয়ে সেখানে দাঁড়িয়ে ওনার এ সমস্ত কথা বলা উচিত। স্বৈরাচারের পতনের পরবর্তীতে দেশের মানুষ অনেক ভালো আছে। অহেতুক মানুষকে উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জনগণ যেকোনো উপায়েই হোক এটি প্রতিহত করবে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোষ্ট গেট থেকে শুরু করে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত সড়কের ফোরলেনে উন্নিত করন কাজের ভিত্তি প্রস্থতর স্থাপন কালে তিনি এসব কথা বলেন।

এসময় সেখানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।