নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মাহমুদুল হক টিপু সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ওবায়দুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নাকে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত গত শুক্রবার কমিটি অনুমোদন দিয়েছেন। যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম।