বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ পৌরসভার পশ্চিম বালুয়াভাটা এলাকার নিজ ঘরের বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পালটি রায় (৬০) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত পালটি রায় মৃত বদরিয়ার স্ত্রী। তিনি পশ্চিম বালুয়াভাটা এলাকার বাসিন্দা।
জানা গেছে, দুপুরে নিজ ঘরের বাঁশের তীরের সঙ্গে রশি লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন নতুন স্থানের খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।