গোবিন্দগঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বাবা ও ২ ছেলেসহ আহত- ৪

2026-10-03 22:38:17
news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি এবং  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৬  যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে বাবা ও ২ ছেলেসহ গুরুতর আহত ৪ জনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

জানা গেছে, গতকাল শুক্রবার(২ অক্টোবর) রাত আনুমানিক ৮ টার দিকে গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহি সিএনজি মালঞ্চা এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যানবাহন দু'টি সড়কের পাশ্বে উল্টে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনায় উভয় যানবাহনের শিশু ও নারীসহ ৬ যাত্রী আহত হয়। আহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামের জাকির হাসান(৩৬), তার ২ ছেলে শাকিল হাসান(৭) ও শিনান হাসান(৭), একই ইউনিয়নের কুমিরাডাঙ্গা গ্রামের আজাদুল ইসলাম(৪২), মাস্টারপাড়া গ্রামের রাশেদ মোশাররফের মেয়ে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসিন আক্তার(২৩) এবং পাশ্ববর্তী সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামের আকালু চন্দ্র(৬৮)।  পরে স্থানীয় লোকজন সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতদের মধ্যে সেখানে চিকিৎসাধীন জাকির, তার ২ ছেলে ও আকালু চন্দ্রের অবস্থার অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।