দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত স্বপন মিয়া বাঁচতে চায়

2026-10-08 20:32:05
news-picture

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমার উপজেলার ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা চৌধুরী পাড়া এলাকার অসহায় দরিদ্র দিনমুজুর স্বপন মিয়ার লাঞ্চে পানি জমার পাশাপাশি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসা চালাতে গিয়ে তার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাই তিনি সমাজের বৃত্তবান,ধনবান এবং সহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

বৃহস্পতিবার ৮ই অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা যায় সহায় সম্বল হারিয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে রাত্রী যাপনের জায়গাটুকুও তার নেই। অন্যের জমিতে ছনের ঘড় তুলে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে সেখানে রাত্রি যাপন করেন স্বপন মিয়া ও তার স্ত্রী সাহেরা বানু। বৃষ্টি পড়লে ঘুমথেকে উঠে লুকিয়ে থাকতে হয় ঘড়ের এক কোনে। বর্তমান সময়ে এমন ঘরবাড়ি খুব কমই চোখে পড়ে। অপরদিকে দুরারোগ্য ব্যধিতে দীর্ঘদিন যাবত ভুগার কারণে শেষ সম্বল বলতে গরু ছাগল ছিল সেগুলো বিক্রি করে চিকিৎসা চালিয়ে জীবনযুদ্ধে সব হারিয়ে পরাজিত সৈনিকের মতো মাঝপথে থমকে রয়েছেন।

এবিষয়ে স্বপন মিয়ার সাথে কথা হলে তিনি আবেগ আপ্লূত কন্ঠে বলেন, আমি বাচঁতে চাই, আমার এমন পরিস্থিতিতে সমাজের বৃত্তবান,ধনবান, এবং স্বহৃদয়বান ব্যক্তিরা যদি আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তোবা তাদের সহানুভূতি এবং সহযোগিতায় চিকিৎসা চালানোর পাশাপাশি পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। পরিশেষে স্বপন মিয়া বলেন আপনাদের একটু সহানুভুতি ও সহযোগিতায় বেঁচে যেতে পারে আমার জীবনসহ আমার পরিবার। স্বপন মিয়াকে সাহায্য ও সহযোগিতা করতে তার বিকাশ ও নগদ- ০১৭১৩-৭৯৬-১৬২ এই নম্বরটি তিনি প্রদান করেছেন।