আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন- শারদীয় উৎসব যেন সকল সনাতন ধর্মাবলম্বী আনন্দের সাথে উদযাপন করতে পারে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এর নির্দেশে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমাদের সরকারের পক্ষ হতে এবার প্রত্যেক মন্ডপে অতীতের তুলনায় একশত কেজি চাল বেশি প্রদান করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে নগদ অর্থ, শাড়ী, ধূতী, লুঙ্গী দুস্থদের মাঝে বিতরণ করছি। আমি নির্বাচনের আগেও আমার নির্বাচনী এলাকার মানুষদের পাশে ছিলাম, এখনও আছি এবং আগামীতেও সহযোগিতার চেষ্টা চালিয়ে যাবো।
রবিবার সকালে উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি'র ব্যক্তিগত তহবিল হতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র আয়োজনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলি বলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিরল উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি আাসাদুল হক হীরা প্রমূখ। উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার পর্যায়ক্রমে প্রায় ছয় সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় এবং ৯৮ টি দুর্গাপূজা মন্ডপে স্বেচ্ছাসেবকদের জন্য একই রংয়ের টিশার্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ হেসপন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, ০৩ নং ধামইর ইউনিয়ন বিএনপির সভাপতি লাইছুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, ০৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি, ১২ নং রাজারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, ০৪ নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম, ০২ নং ফরক্কাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা খায়রুল আলম বাবু, তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।