গোবিন্দগঞ্জে ৫শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

2026-10-24 21:01:39
news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৫শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েসের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল শুক্রবার(২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের হাতিয়াদহ গ্রামের রাসেলের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় রাস্তার মোড়ে মাদক বিক্রি করার সময় ৫শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধ্রর্ববাড়ি গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন(৩৫) এবং ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি(মিস্ত্রি পাড়া) গ্রামের মৃত বাবলু সেখের ছেলে শহিদুল সেখ(৩৬)।

 ৫শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদেরকে আজ শনিবার(২৪ অক্টোবর) আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।