আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় তরুণদের দক্ষতা বৃদ্ধি, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের ব্যবহার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার উপজেলা পরিষদ ডাকবাংলো -এর কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে এবং নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করে দাসিয়ার ছড়া শমসের আলী আদর্শ যুব সংগঠন । এতে কুড়িগ্রাম জেলার , ফুলবাড়ী উপজেলা থেকে আসা ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোহামমদ আলী , মো: জাহিদ হাসান ও মোঃ সবুজ মিয়া । প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত ছিলেন।
প্রশিক্ষণে লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা দূর করা, নারী ও মেয়েদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তরুণদের সুরক্ষা নীতিমালা, অনলাইন হয়রানি প্রতিরোধ, তথ্যের গোপনীয়তা এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত পরিচয় সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ, ভুল তথ্য শনাক্তকরণ, তরুণদের নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য নিশ্চিত করা এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির ভূমিকা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণার্থী মোছা: কেয়া খাতুন বলেন, “জীবনের এই প্রথম সেক্স ও জেন্ডার সম্পর্কে জানলাম। এ প্রশিক্ষণ আমার বাস্তব জীবনে খুবই কাজে লাগবে।”
তারুণ্যের মধ্যে সমতা প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ ও জেন্ডার সমতা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের দায়িত্বশীল হতে এবং বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করবে।
দাসিয়ার ছড়া শমসের আলী আদর্শ যুব সংগঠন -এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে। যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।