নিজস্ব প্রতিবেদক:
রংপুরের মিঠাপুকুরে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করার চাঞ্চল্যকর মামলার প্রধান আসাামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। শনিবার দুপুরে এস আরবির-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন । তিনি বলেন রংপুরের মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে আম গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসাামি মোঃ আবু সাঈদ (৩২) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ৩০ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আবু সাঈদ (৩২) রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মাদারপুর খিয়ারপাড়া গ্রামের মৃত আকমল হোসেন এর ছেলে।মামলার এজাহার থেকে জানা যায় যে, নিহত খালিদ হাসান রংপুর জেলার স্নেহা নার্সিং হোমে কর্মরত ছিলো। ঘটনার দিন ২৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকায় তার কর্মস্থল হতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করেন। বাড়ির কাছাকাছি পৌছামাত্র পূর্ব শত্রুতার জের ধরে আসামি মোঃ আবু সাঈদ (৩২) ও সহযোগী আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম খালিদ হাসানকে জোর করে ধরে আম গাছের সাথে বেঁধে আসামিদের হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী আঘাত করে রক্তাক্ত জখম করে নৃশংসভাবে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ গালিব হাসান (২৮) বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩৮)। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে এসআরবি-১৩ রংপুর কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ৩০/১০/২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ২ নং রানীপুকুর ইউনিয়নের দৌলতনুরপুর সাকিনস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার হত্যা মামলা প্রধান আসামি মোঃ আবু সাঈদ (৩২), পিতা- মৃত আকমল হোসেন, সাং-মাদারপুর খিয়ারপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।