হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী):
‘দক্ষ যুবক, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান বকুল। এ ছাড়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে চারজন উদ্যোক্তার মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়। এ ঋণের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হতে উৎসাহিত করা হবে।