গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

2026-11-08 21:55:31
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে গঙ্গাচড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। র‍্যালি শেষে

উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন  উপজেলা জাসাসের সভাপতি শাহিন আলম, তাঁতিদলের আহ্বায়ক হাসান আলী, মৎস্যজীবী দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শ্রমিক দলের আহ্বায়ক মজমুল হক মজনু, ছাত্রদলের আহ্বায়ক আক্তারুজ্জামান তিতাস, কৃষক দলের আহ্বায়ক মো. সবুজ মিয়া, মহিলা দলের সভানেত্রী তৃষ্ণা খাতুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান রঞ্জু এবং যুবদলের সদস্যসচিব শাহিন আলম সোনা।

সভাপতির বক্তব্যে মো. চাঁদ সরকার বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভার আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ডাকবাংলো মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।