গোবিন্দগঞ্জে ডিএসসি-বিজনেস টেক লিমিটেড এর গোবিন্দগঞ্জ শাখার উদ্বোধন

2026-11-11 19:16:13
news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অর্থলগ্নি সেবাদানকারী প্রতিষ্ঠান ডিএসসি-বিজনেস টেক লিমিটেড এর গোবিন্দগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহরের থানা রোডে ডিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক জারিন ফারিহা ইয়াসমিন প্রধান অতিথি  ও বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক  সুলতান আহমেদ সোনা এই শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সামানুর রহমান সামি, সাবেক স্বাস্থ্য পরিদর্শক আহসানুল  হাবিব  মন্ডল ও  মুফতি  জাহিদ আল জামি সহ অন্যরা। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।