গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের সভাপতি ও ছাত্রলীগের নেতাসহ ৩জন গ্রেফতার

2026-11-11 19:16:12
news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং  ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ  অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার(১০ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বৈরাগীরহাট থেকে শাখাহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাদা মুরাদ সুমনকে(২৫) এবং একই রাতে কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলামকে(২৪) তার বাড়ি থেকে গ্রেফতার করে। অপরদিকে, উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডলকে(৭০) গত সোমবার(৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাগদা বাজার থেকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা রয়েছে।

আওয়ামীলীগ এবং ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।